দীর্ঘদিনের সফল জুটি কি আবার একসঙ্গে মাঠের পাশে দাঁড়াতে যাচ্ছে? সিএনএন ব্রাজিলের প্রতিবেদন বলছে, ব্রাজিলের জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি তার পুরোনো শিষ্য এবং কিংবদন্তি মিডফিল্ডার কাকাকে সহকারী কোচ হিসেবে দলে টানতে চান।
১২ মে ব্রাজিল দলের কোচের দায়িত্ব নেওয়ার পরপরই আনচেলত্তি নাকি কাকার সঙ্গে যোগাযোগ করেছেন। লক্ষ্য – ২০২৬ ফিফা বিশ্বকাপ। ফুটবলার হিসেবে কাকা যেমন ২০০২ বিশ্বকাপে শিরোপা জিতেছিলেন, এবার তেমনি কোচের ভূমিকায় ব্রাজিলকে আবার বিশ্ব সেরা করতে চান তিনি।
আনচেলত্তি-কাকা জুটি মানেই ফুটবলপ্রেমীদের মনে দারুণ সব স্মৃতি। এসি মিলানে কাকাকে নিয়ে পাঁচটি ট্রফি জিতেছিলেন আনচেলত্তি, যার মধ্যে ছিল দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। কাকার ব্যক্তিগত সাফল্যের তালিকায় আছে ২০০৭ সালের ব্যালন ডি'অর – তখনো কোচ ছিলেন আনচেলত্তি।
২০১৩ সালে রিয়াল মাদ্রিদেও এক মৌসুমের জন্য পুনর্মিলন হয়েছিল তাদের, যদিও সে যাত্রা দীর্ঘস্থায়ী হয়নি। এরপর আনচেলত্তি রিয়ালকে এনে দেন কাঙ্ক্ষিত 'লা ডেসিমা' – ক্লাবের দশম চ্যাম্পিয়নস লিগ।
যদিও ৪৩ বছর বয়সী কাকার কোচিং অভিজ্ঞতা খুবই কম, তবে ২০২১ সালে তিনি কাজাখস্তান দলকে ফিফা ফুটসাল বিশ্বকাপে পরিচালনা করেছিলেন। এবার আনচেলত্তির সহকারী হিসেবে ব্রাজিল দলের দায়িত্ব পেলে সেটা হবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ভিনদেশী আনচেলত্তিকে ব্রাজিলের কোচ করার বিরোধীতা করলেন প্রেসিডেন্ট লুলা
ফুটবলের পোপ, ব্যালকনিতে মেসির এক ইশারায় উল্লসিত ভক্তরা