ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

আপডেট : ১৭ মে ২০২৫, ০৪:১৬ এএম

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ইতালি সফর শেষে গতকাল শুক্রবার দেশে প্রত্যাবর্তন করেছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ইতালি বিমানবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরেত্তির আমন্ত্রণে গত ৮ থেকে ৯ মে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এরোস্পেস পাওয়ার কনফারেন্স (এএসপিসি) ২০২৫ এ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ ছাড়া বিমানবাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এসপিএ’ এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করেন।

বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

এর আগে বিমানবাহিনী প্রধান সরকারি সফরে ইতালির উদ্দেশে গত ৭ মে (বুধবার) ঢাকা ত্যাগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত