নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন শিথিল

আপডেট : ১৮ মে ২০২৫, ০৭:২৫ এএম

সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় নার্সিং কলেজগুলোতে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি শিথিল করেছেন চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রিধারী নার্সিং শিক্ষার্থীরা।

ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থী মো. আবুল হোসেন ইমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শিথিলের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা জানিয়েছেন, গত ১৫ মে বিকেল চারটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী নার্সদের বিভিন্ন দাবির বিষয়ে পর্যালোচনার লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিবের (চিকিৎসা শিক্ষা অনু বিভাগ) সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার ওপর আস্থা রেখে গতকাল শনিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শিথিল করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত