রাজধানীর মিরপুর ১৪ নম্বরের ভাষানটেক বস্তিতে আগুন লেগেছে। আজ রবিবার রাত ৭টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কুর্মিটোলা ফায়ার স্টেশনের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যায় ৭টা ৫৫ মিনিটের দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।
