নোয়াখালীর হাতিয়ার টাংকিঘাট এলাকায় রব বাহিনীর তিন সদস্যকে অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দু’রাউন্ড তাজা কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।
সোমবার (১৯ মে) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন বিসিজি দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
আটককৃতরা হলেন- মো. মোস্তফা (৫০), মো. মিরাজ (৪৫) ও মো. সবুজ (৪২)। তারা সবাই নোয়াখালীর হাতিয়া উপজেলা টাংকির ঘাট এলাকার বাসিন্দা।
বিজিসি দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন অর রশীদ জানান, হাতিয়া উপজেলার দুর্ধর্ষ ডাকাত সর্দার রব বাহিনীর কিছু সদস্য প্রশাসনের নামে বিভিন্ন ব্যবসায়ী, সমুদ্রে চলাচলকারী নৌকা, মাছ ধরা ট্রলার, নৌ ঘাটসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিল। অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিজিসি স্টেশন হাতিয়া ও নৌপুলিশের যৌথ সমন্বয়ে অভিযান চালিয়ে টাংকির ঘাট এলাকা থেকে ডাকাত সদস্যদেরকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
এখন আর কারও একাধিক এনআইডি নেই: ডিজি
জিয়া স্মৃতি জাদুঘর নিয়ে যা বললেন সংস্কৃতি উপদেষ্টা