বিরামপুরের বাংলাদেশ-ভারত সীমান্তে সর্তক বিজিবি 

আপডেট : ১৯ মে ২০২৫, ০৬:২৭ পিএম

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ-ভারত সীমান্তে সর্তক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিজিবি প্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করেন।

আজ সোমবার বেলা ১২টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা বিরামপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে নো-ম্যান্স ল্যান্ডে কোনও নাগরিক যাতে অনুপ্রবেশ না করতে পারে সে বিষয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সীমান্ত লাগোয়া ৩টি ইউনিয়ন পরিষদের অধীনে গ্রাম পুলিশদের সতর্ক প্রহারার ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

সভায় বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, বিরামপুর প্রেস ক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মানিক, কলাবাগানের আহ্বায়ক শাহ আলম মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, আনসার ভিডিপি তাহেরা খাতুন, বিজিবি প্রতিনিধিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত