নওয়াজউদ্দিন সিদ্দিকী সবসময়ই প্রাণ খুলে কথা বলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পের সঙ্গে সম্পর্ক, বন্ধুত্বহীন বলিউড এবং অপ্রশিক্ষিত অভিনেতাদের সিনেমায় কাস্টিং সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি।
নওয়াজউদ্দিন জোর দিয়ে বলেছেন যে, শিল্পে কোনও ‘বন্ধুত্ব’ নেই। বলিউড ইন্ডাস্ট্রিতেও বন্ধুত্বের কোনও জায়গা নেই। সময়ের সাথে সাথে আজ একজন, আগামীকাল অন্য কেউ থাকবেন। এটি প্রয়োজন বা সুবিধার ভিত্তিতে হয়ে থাকে। আমার জীবনে যে বন্ধুত্ব রয়েছে তা ছোটবেলা থেকেই, এখানকার নয়।’
৫০ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ‘বলিউডে কেউ কারও বন্ধু নয়। কারণ, প্রতিটি অভিনেতার মধ্যে নিরাপত্তাহীনতা রয়েছে। তাই একে অপরের প্রতি কোনও দৃঢ় বন্ধুত্ব বা আনুগত্য নেই। তাছাড়া ইন্ডাস্ট্রি সেইভাবে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ নয়।’
নওয়াজ আরও অভিযোগ করেন যে, চলচ্চিত্রে অভিনয় করার আগে অভিনেতাদের প্রশিক্ষণ দেওয়া হয় না । এমনকি চরিত্রের প্রতি সুবিচারও করা হয় না। একজন অভিনেতা যিনি খুব একটা নির্ভরযোগ্য নন, তাদের দিয়ে কোনওভাবে অভিনয় করিয়ে নেওয়া হয়! এটি কেবল আমাদের ইন্ডাস্ট্রিতেই ঘটে। অন্যান্য ইন্ডাস্ট্রিতে কেবল পেশাদার এবং প্রশিক্ষিত অভিনেতাদেরই জায়গা হয়, অন্যথায় তাদের আসতে দেয় না।’
এরপর তিনি বলেন, ‘দর্শকরা সেই অভিনেতার খারাপ অভিনয়ে অভ্যস্ত হয়ে পড়েন এবং তারপর যখন আমরা তাদের প্রথম ছবি এবং ১৫তম ছবির তুলনা করি, তখন আমাদের মনে হয় তুলনামূলকভাবে অভিনয় আরও ভালো হচ্ছে। আপনি যদি সেই ১৫টি ছবিতে একজন যোগ্য অভিনেতাকে নিতেন, তাহলে অভিনেতা অন্যরকম হতেন। যোগ্য এবং দুর্দান্ত অভিনেতাদের পার্শ চরিত্রে রাখা হয়েছে, এটা আমার মেজাজ খারাপ করে দেয়।’
উল্লেখ্য, নওয়াজউদ্দিন সিদ্দিকীকে শেষ দেখা গিয়েছিল সেজাল শাহ পরিচালিত ‘কোস্টাও’তে। বর্তমানে তিনি ‘রাত আকেলি হ্যায় ২’ এবং ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রো-আপস’র কাজ নিয়ে ব্যস্ত আছেন।
কানে সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’
এভারেস্টের শিখরে-হেঁটে বিশ্ব রেকর্ড গড়লেন শাকিল
নারায়ণগঞ্জে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু