কিছু অসাধু চক্র স্টেকহোল্ডার কোম্পানির কাছ থেকে প্রাপ্য অর্থ অথবা তালিকাভুক্ত ইস্যুয়ার কোম্পানি কর্তৃক ঘোষণাকৃত ও অবণ্টনকৃত লভ্যাংশ প্রদানের বিষয়ে বিনিয়োগকারীদের প্রলোভন দিয়ে প্রতারণ করছে। তাই এ বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গতকাল সোমবার ডিএসইর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অসাধু চক্র তালিকাভুক্ত ইস্যুয়ার কোম্পানির বিনিয়োগকারীদেরকে ফোন, ই-মেইল বা টেক্সট মেসেজ দিয়ে বিভিন্ন ব্যক্তিগত তথ্য জানতে চাচ্ছে, যা ডিএসই কর্তৃপক্ষের কর্মপরিপন্থী। অতএব, বিনিয়োগ-কারীদেরকে ওইসব ফোনকল, ই-মেইল বা টেক্সট মেসেজ এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
