এবারের মৌসুমে ইতালিয়ান লিগের শিরোপা নির্ধারণী হবে শেষ রাউন্ডে। ৩৮তম রাউন্ডে ইন্তার মিলান খেলবে কোমোর মাঠে আর নিজেদের মাঠে নাপোলি খেলবে ক্যালিয়ারির বিপক্ষে। এই দুই ম্যাচের উপর নির্ভর করছে শিরোপা লড়াই।
ইতালিয়ান লিগ কর্তৃপক্ষ তাই এই দুই ম্যাচ এগিয়ে এনেছে। দুটি ম্যাচই হবে বাংলাদেশ সময় আগামী শুক্রবার। ইতালিয়ান লিগে নাপোলি ৩৭ ম্যাচে ৭৯ পয়েন্টে শীর্ষে আছে। আর ইন্তার সমান ম্যাচে ৭৮ পয়েন্টে আছে দুই নম্বরে।
মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নাপোলি ও ইন্তার দুই ক্লাবের কোচই থাকবেন না ডাগআউটে। নিষেধাজ্ঞার কারণে সাইডলাইন থেকে ছিটকে গেছেন নাপোলির কোচ আন্তোনিও কন্তে এবং ইন্তার মিলানের কোচ সিমোন ইনজাঘি।
রবিবার পারমার বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে শেষ মুহূর্তে বিরক্ত কন্তে বিপক্ষ দলের কোচ ক্রিস্টিয়ান চিভুর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড পান। একই ঘটনায় ক্রিস্টিয়ান চিভুও লাল কার্ড দেখেন।
রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করায় ইনজাঘি ও লাৎসিওর কোচ মার্কো ব্যারোনি লাল কার্ড পান। রোমার কাছে ৩-১ গোলে হারের পর এসি মিলানের কোচ সার্জিও কনসেইসাও ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন।
তাই এই পাঁচ কোচই এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। চিভু ছাড়া বাকি সবাইকে ৫০০০ ইউরো জরিমানাও করা হয়েছে।
৯ গোলের ম্যাচে রাকিবেরই ৪
‘সাকিব ভাইয়ের সঙ্গে একই দলে খেলবো, খুবই ভালো লাগছে’
‘ছায়া থেকে’ আলোয় আসা নায়ক ওয়াসিম