মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:৩১ এএম

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আলী (৩৯), পলাশ (২৭), রাকিব (২২), শ্রাবণ (২৭), শরীফ (৩১), শাফিন (২০), রাব্বি (১৯), শাহাজাদা (৩২), রুবেল (২৬), রহিত (২২), রুবেল মেহেদী (২০), আকাশ (২০), তাজউদ্দিন (২৮), জাবেদ (৩২), সালাউদ্দিন (২৭), রেন্টু (৩২), শাকিল (২০), সফিক (৩২), আনিস (২৫), রনি (২২), সাগর (১৯), তোজাফুল (৩৫), সাদ্দাম (২৪), আকিব (২২), আমেন (৩২) ও তাহমিনা (২৬)।

গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির মামলায় তিনজন, চুরির মামলায় পাঁচজন, দ্রুত বিচার আইনে আটজন, খুনের মামলায় একজন, ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন ও ওয়ারেন্টভুক্ত আসামি তিনজন। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ কে এম মেহেদী হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত