স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ ছাড়া তার এনআইডি ব্লক করারও সিদ্ধান্ত নিয়েছে দুদক।
আজ শনিবার (২৪ মে) দুদক কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুদক জানায়, মোয়াজ্জেম হোসেন এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ শেষে আরও যাচাই বাচায়ের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নেয় দুদক। জিজ্ঞাসাবাদ পর সাংবাদিকদের কাছে মোয়াজ্জেম দাবি করেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। একটি পক্ষ ছাত্রদের টার্গেট করে মিথ্যা ছড়াচ্ছে।
গত ২২ এপ্রিল মোয়াজ্জেম পদত্যাগ করেন। এরপর ২৫ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নিজেই গণমাধ্যমে জানান, সাবেক এপিএসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিনি দুদকে অনুরোধ জানিয়েছেন।
হাট কাঁপাতে প্রস্তুত ৮০০ কেজির ‘সম্রাট’