জার্মানিতে ছুরি হামলায় ১৭ জন আহত, নারী আটক

আপডেট : ২৫ মে ২০২৫, ১২:৪৭ এএম

জার্মানির উত্তরাঞ্চলীয় হামবুর্গ শহরের একটি প্রধান রেলস্টেশনে ছুরি হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ব্যস্ততম সময়ে এই হামলার ঘটনা ঘটে। গতকাল শনিবার বিবিসি জানায়, আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে এখনো হামলার উদ্দেশ্য পরিষ্কার নয়। জার্মান পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো ঘটনার তদন্ত শুরু করেছে। হামবুর্গ পুলিশ জানিয়েছে, ৩৯ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে একটি বড় পরিসরের অভিযান চালানো হচ্ছে। শহরের সেন্ট্রাল স্টেশনে হামলাটি ঘটে। পুলিশ বলেছে, প্রাথমিক তথ্যে জানা গেছে, একজন ব্যক্তি মূল স্টেশনে ছুরি দিয়ে একাধিক ব্যক্তিকে আহত করেছে। তবে পুলিশ পরে জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একাই এ হামলা চালিয়েছেন বলে তারা বিশ্বাস করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত