আগের দিন ইংল্যান্ডের সংগে টেস্ট খেলে কয়েক ঘন্টার মধে লাহোরে ফেরেন সিকান্দার রাজা। ফাইনালের টস হওয়ার পর পৌছান মাঠে। বোলিং করে নেন ১ উইকেট। পরে কুশল পেরেরার সংগে জুটি বেধে লাহোর কালান্দার্সকে এনে দেন জয়।
টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২০১ রান করেছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শেষের আগের বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছায় লাহোর।
এক বছর পর আবার পিএসএল শিরোপা জিতলো শাহিন আফ্রিদির দল।
সিকান্দার রাজাদকে একাদশে রাখতে সাকিব আল হাসান কিংবা মেহেদি হাসান মিরাজ; কাউকেই আর একাদশে নেয়নি লাহোর। বাংলাদেশের ক্রিকেটারদের ভেতর কেবল রিশাদই ছিলেন একাদশে। তার বোলিংটা অবশ্য খুব একটা ভাল হয়নি, ৪ ওভারে ৪২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
ম্যাচের মাঝ বিরতিতে এই রানটা ফাইনালের জন্য বেশ কঠিন লক্ষ্য মনে হলেও মোহাম্মদ নাঈম (৪৬) ও আবদুল্লাহ শফিক (৪৬) এর দুটো দ্রুতবেগে রান তোলা ইনিংসের পর কুশল পেরেরার ৩১ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস কখনোই কালান্দার্সকে কক্ষচ্যুত করেনি। শেষটায় সিকান্দার রাজার ৭ বলে ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ২২ রানের ইনিংস লাহোরকে ১ বল হাতে রেখেই জিতিয়ে দেয় শিরোপা।
মার্তিনেজের ক্যারিয়ারে প্রথম লালকার্ড, ভিলার চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন ভেঙে গেল 