স্কুলে গিয়ে বাড়ি ফেরেনি তিন শিক্ষার্থী

আপডেট : ২৬ মে ২০২৫, ১০:৪৯ এএম

স্কুলে গিয়ে আর ফেরেনি ঠাকুরগাঁওয়ের তিন ছাত্রী। তারা হলো- নবম শ্রেণির ছাত্রী কেয়া রায় ও লুসি রায় এবং ৮ম শ্রেণির তিথি রানী। তারা সকলেই শহরের সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সদর উপজেলার আকচা ডাক্তার পাড়ার বাসিন্দা।

রবিবার (২৫ মে) সকালে তারা তিনজন স্কুলে যাওয়ার পর ক্লাস শেষে বিদ্যালয় থেকে বেরিয়ে গেলেও আর বাড়ি ফেরেনি। এঘটনায় ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে রবিবার রাতে ঠাকুরগাঁও থানায় সাধারণ ডায়রী করেছে।

লুসির পিতা সন্তোষ রায় বলেন, সকালে স্কুলে যায় তার মেয়ে। এরপর স্কুল থেকে কোচিং এ যাওয়ার কথা ছিল তার । বিকেলের দিকে লুসিকে ফোন দিলে ফোন রিসিভ করেনি। এরপর থেকে লুসির অবস্থান আর সনাক্ত করা যায়নি।

কেয়া রানী বাবা পরেশ চন্দ্র বর্মণ বলেন, তার মেয়ের সন্ধানে বিভিন্ন জায়গায় খুজেছেন কিন্তু পাননি। এতে ওই এলাকায় আতংক বিরাজ করছে। তিনি অক্ষত অবস্থায় তার মেয়েকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এব্যাপারে ঠাকুরগাঁও থানার ওসি সারোয়ার আলম খান বলেন, এঘটনায় থানায় জিডি হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত