আমীর খসরু মাহমুদ চৌধুরী

সুষ্ঠু নির্বাচন যত দেরি হবে দেশে ততোই সংকট বাড়বে

আপডেট : ২৬ মে ২০২৫, ১২:৪৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সুষ্ঠু নির্বাচন যতদিন দেরি হবে দেশে ততোই সংকট বাড়বে বলে।

সোমবার (২৬ মে) ঢাকা রিপোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আমির খসরু বলেন, বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে মিডিয়া ততোদিন স্বাধীন হবে না। অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় থাকে তারা মিডিয়াকে চাপে রাখে।

তিনি আরও বলেন, আগামীর ঐক্য হবে গণতন্ত্র, স্বাধীনতার জন্য। এ সময়, আগামীতে মানুষের জন্য দায়বদ্ধ সরকার দরকার বলেও উল্লেখ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত