পঞ্চগড়ের দেবীগঞ্জে ৩৩ বোতল ফেনসিডিলসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. রবিউল ইসলাম। তিনি উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের উত্তর সরকারপাড়া এলাকার আকালু ইসলামের পুত্র। মাদক কারবারির পাশাপাশি তিনি বাস চালাতেন বলে জানা যায়।
সোমবার (২৬ মে) সকাল সাড়ে সাতটায় টেপ্রিগঞ্জ ইউনিয়নের বটতলী বাস স্ট্যান্ডের কাজলের দোকানের সামনে থেকে ৩৩ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ৯৯৯ কলের মাধ্যমে পুলিশ জানতে পারে বটতলি বাজারে ফেনসিডিলসহ এক মাদক কারবারি অবস্থান করছেন। এ সময় এসআই মো. নাসিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় এসআই মো. নাসিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানায়, রবিবার দিবাগত রাতে ভাউলাগঞ্জ থেকে ঢাকাগামী শাপলা পরিবহনের একটি বাসে ফেনসিডিলের পার্সেল তুলে দেয় রবিউল এবং সে নিজে আহসান পরিবহন নামের আরেকটি বাসে বগুড়া চলে যায়। উদ্দেশ্য ছিল বগুড়ায় গিয়ে ফেনসিডিলের পার্সেল নামিয়ে নিবে। কিন্তু শাপলা পরিবহনের কর্মচারীরা বুঝতে পারেন পার্সেলে ফেনসিডিল আছে। পরে তারা বটতলী বাজারে সেগুলো নামিয়ে রাখে। রবিউল বগুড়ায় শাপলা পরিবহনে দেওয়া তার ফেনসিডিল না পেয়ে সোমবার সকালে সেগুলো আনতে বগুড়া থেকে বটতলী চলে আসেন। এমন সময় স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে বিষয়টি অবগত করে।
বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে গ্রেপ্তার মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে।
সিনেমা চলাকালীন সিনেপ্লেক্সের ছাদ ধসে গুরুতর আহত দর্শক
গা/জা/য় ১৯ মাসে নি/হ/ত ২২০ সাংবাদিক, প্রা/ণ গেছে প্রায় ৫৪ হাজার ফি/লি/স্তি/নি/র
যাত্রাবাড়ীতে বিদ্যুস্পৃষ্টে কারখানা মালিকের মৃত্যু