৬ বছর পর স্পেন দলে ইসকো, ইউরো জয়ী অধিনায়ক রদ্রি বাদ

আপডেট : ২৬ মে ২০২৫, ০৯:৪৫ পিএম

ফ্রান্সিসকো রোমান সুয়ারেজ, তবে সবাই তাকে চেনে ইসকো নামে। ২০১৩ সালে স্পেন অভিষেকের পর ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত নিয়মিতই ছিলেন দলে। কিন্তু বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলতে পারছিলেন না ইসকো। তখনকার কোচ হুলেন লোপেতেগি এবং পরবর্তীতে সান্তিয়াগো সোলারির অধীনে তিনি বেঞ্চেই বেশিরভাগ সময় কাটান। জিনেদিন জিদানের দ্বিতীয় মেয়াদেও ইসকো ছিলেন উপেক্ষিত।

আর নিয়মিত খেলার সুযোগ না পাওয়ার প্রভাব পড়ে তাঁর ফর্মে। রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনি নিজের সৃজনশীলতা ও গতিশীলতা হারিয়ে ফেলেন, যা তাঁকে জাতীয় দলের জন্য অযোগ্য করে তোলে। রিয়াল ছেড়ে সেভিয়াতে যান। সেখান থেকে রিয়াল বেতিসে। ২০২৩ সালে বেতিসে যোগদানের পর নিজেকে ফিরে পান এই অ্যাটাকিং মিডফিল্ডার। ম্যানুয়েল পেলেগ্রিনির আক্রমণভিত্তিক দলে তিনি হয়ে উঠেছেন প্রধান ভরসা। চলতি মৌসুমটায় দারুণ খেলে বেতিসকে তোলেন ইউরোপের তৃতীয় সারির প্রতিযোগিতায় কনফারেন্স লিগ ফাইনালে। আর এই পারফরম্যান্স জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মনে লাগে। 

কোচ দে লা ফুয়েন্তে বলেছেন, "এটাই ছিল সঠিক সময় ইসকোকে ফেরানোর। ও আমাদের জন্য অনেক কিছু যোগ করবে—তা না হলে দলে থাকত না।"

ইসকো নিজেও দলে ফেরার আনন্দ লুকাননি, "অনেক বছর পর ফেরার অনুভূতি দারুণ। জাতীয় দলের হয়ে আবার খেলার সুযোগ পাওয়াটা গর্বের।'

স্পেনের স্কোয়াডে আরও জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের নতুন ডিফেন্ডার ডিন হুইসেন, যিনি নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নজর কেড়েছিলেন। বার্সার মিডফিল্ডার গাভি ও ফেরমিন লোপেজ, অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস এবং কিশোর উইঙ্গার লামিন ইয়ামাল আছেন মূল স্কোয়াডে।

তবে চমক বলা যায় ম্যানচেস্টার সিটির রদ্রির বাদ পড়া। ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অধিনায়ক দীর্ঘ ইনজুরির পর মাত্রই মাঠে ফিরেছেন। তাকে নিয়ে ঝুকি নিতে চাননি কোচ। 

স্পেনের নেশনস লিগ স্কোয়াড 
গোলরক্ষক:
উনাই সিমন (আথলেতিক বিলবাও), দাভিদ রায়া (আর্সেনাল), আলেক্স রেমিরো (রিয়াল সোসিয়েদাদ)।
ডিফেন্ডার:
অস্কার মিনগেসা (সেল্তা ভিগো), পেদ্রো পোরো (টটেনহ্যাম), দানি ভিভিয়ান (আথলেতিক বিলবাও), পাও কুবারসি (বার্সেলোনা), রবিন লে নরমান্দ (অ্যাটলেটিকো মাদ্রিদ), ডিন হুইসেন (রিয়াল মাদ্রিদ), আলেহান্দ্রো গ্রিমালদো (বায়ার লেভারকুজেন), মার্ক কুকুরেলা (চেলসি)।
মিডফিল্ডার:
মার্টিন সুবিমেনদি (রিয়াল সোসিয়েদাদ), গাভি, ফেরমিন লোপেজ, পেদ্রি, দানি ওলমো (সকলেই বার্সেলোনা), ইসকো (রিয়াল বেতিস), মিকেল মেরিনো (আর্সেনাল), ফাবিয়ান রুইজ (পিএসজি), আলেক্স বায়েনা (ভিয়ারিয়াল)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত