শচীন টেন্ডুলকার ক্রিকেট ইতিহাসে কতশত রেকর্ড যে গড়েছেন, তার ইয়ত্তা নেই। ক্রিকেট ছেড়েছেন বহু বছর আগে। তবু এতদিন তার একটি রেকর্ড অক্ষত ছিল, যেটি এবার ভেঙে দিলেন সূর্যকুমার যাদব।
গতকাল সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সূর্যকুমার গড়েছেন এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ড। ২০১০ মৌসুমে মুম্বাইয়ের হয়ে ৬১০ রান করেছিলেন শচীন। এতদিন পর্যন্ত সেটাই মুম্বাইয়ের কোনো ক্রিকেটারের রেকর্ড ছিল। পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫৭ রানের ইনিংস খেলার পথেই শচীনকে টপকে গেছেন সূর্যকুমার।
এই নিয়ে সর্বশেষ তিন ম্যাচেই ফিফটি করেছেন সূর্যকুমার। সব মিলিয়ে পাঁচ ফিফটিতে চলতি আসরে এখন পর্যন্ত তার সংগ্রহ ৬৪০ রান। অরেঞ্জ ক্যাপ জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই আছেন এই হার্ডহিটার। তার আগে সর্বোচ্চ রানের দৌড়ে শীর্ষে আছেন সাই সুদর্শন (৬৭৯) এবং দ্বিতীয় স্থানে আছেন শুভমন গিল (৬৪৯)।
ভিনির ব্যর্থতার কারণ জানেন না আনচেলত্তি
'এই অধ্যায় শেষ' -আল নাসর ছাড়ার ইঙ্গিত রোনালদোর