এটিএম আজহারুলের মুক্তিতে মহিলা পরিষদের ক্ষোভ ও উদ্বেগ

আপডেট : ২৮ মে ২০২৫, ০৬:২২ পিএম

একাত্তরের যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস ও কারামুক্তির ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

আজ বুধবার সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।

এতে বলা হয়, আমরা অত্যন্ত ক্ষোভ, উদ্বেগ ও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এক যুদ্ধাপরাধীকে উচ্চ আদালতের মাধ্যমে খালাস দেওয়া হয়েছে। আপিল বিভাগের ২৭ মে ঘোষিত এই রায় দেশের নারী সমাজের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, এই রায়ের মাধ্যমে স্বাধীনতাযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘ লড়াইকে অস্বীকার করা হলো। এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত