জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কাস্টমস হাউজ খুলনার সাবেক অ্যাপ্রেইজার মো. জিল্লুর রহিম খানের স্ত্রী মমতাজ খানকে আদালত দুটি ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (২৯ মে) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আাদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মমতাজ খান আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন ঐ আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী।
আদালত সূত্র জানা যায়, আসামি মমতাজ খান খুলনা মহানগরীর টুটপাড়া দিলখোলা রোডের বাসিন্দা। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ১৩ লাখ ৭৩ হাজার টাকার স্থাবর সম্পদ থাকার কথা ঘোষণা দেন। কিন্তু তার স্থাবর সম্পদের পরিমাণ ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকা। তিনি ১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য ঐ বিবরণীতে উল্লেখ না করে অসৎ উদ্দেশ্যে গোপন করেছেন। মমতাজ খান একজন গৃহিনী। স্বামীর আয়ের ওপর নির্ভরশীল। তার নিজের কোনো বৈধ আয়ের উৎস নেই। তিনি নিজ নামে অর্জিত আয়ের ১ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার সম্পদের তথ্য গোপন করে ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে দখলে রেখেছে। আসামি মো. জিল্লুর রহিম তার স্ত্রী মমতাজ খানকে ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনে সহায়তা করে।
এ ঘটনায় ২০১৬ সালের ২১ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল বাদী হয়ে নগরীর সোনাডাঙ্গা থানায় দুর্নীতি দমন আইনের ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় খুলনা কাস্টমস হাউজ অ্যাপ্রেইজার মো. জিল্লুর রহিম খান এবং তার স্ত্রী মমতাজ খানকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশন উপ সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের তাদের উভয়ের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ২৫ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
সুগন্ধিযুক্ত ও জিংক সমৃদ্ধ ধানের নতুন জাত উদ্ভাবন
পদত্যাগ করবেন না বিসিবি সভাপতি ফারুক