ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক চুরির অভিযোগে মো. কবির (২৩) নামে এক যুবককে গণধোলাই দিয়েছে উপস্থিত জনতা।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে গত বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ পৌরবাজারে ব্যাটারিচালিত ইজিবাইক চুরির চেষ্টাকালে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গণধোলাইয়ের শিকার কবিরের বাড়ি নরসিংদী জেলার বেলাবো উপজেলার ঝালপাড়া গ্রামে। সে ওই গ্রামের দিরিচাম হোসেনের ছেলে।
প্রত্যাক্ষদর্শী রিদুয়ান ইসলাম বাবুসহ অন্তত আরও ৫ জন জানান, ইজিবাইক চুরির চেষ্টাকালে কবিরকে হাতেনাতে ধরে উপস্থিত লোকজন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। গণধোলাইয়ে অসুস্থ কবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করানো হয়।
তারা আরও জানান, সুযোগ বুঝে চালকদের ইজিবাইক চুরি করে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করত এই চোর চক্রটি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। পরে তাকে ইজিবাইক চুরির একটি মামলা দিয়ে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিসিবি সভাপতি ফারুকের প্রতি ৮ পরিচালকের অনাস্থা
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: জাপানে ড. ইউনূস