চট্টগ্রামের সীতাকুন্ডে দুপক্ষের বিরোধের জেরে কলিম উদ্দিন নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গত বুধবার উপজেলা ছোট দারোগারহাট বাজারে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় যুবদলের কয়েকজন নেতাকর্মীর মধ্যে ছোট দারোগারহাট বাজারের একটি দোকানের অভ্যন্তরে কথা-কাটাকাটি হয়। প্রথম দফা মীমাংসা হয়ে গেলেও দ্বিতীয় দফায় আবার কথা-কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে কলিম উদ্দিন নামে এক যুবদল কর্মী ছুরিকাঘাতে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সীতাকুন্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
