ঈদে ট্রেনে ফিরতি যাত্রা

আজ বিক্রি হচ্ছে ৯ জুনের ট্রেনের টিকিট

আপডেট : ৩০ মে ২০২৫, ০৮:০৮ এএম

ঈদুল আজহার ছুটির পর কর্মস্থলে ফিরতে যাওয়া যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। 

আজ শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। একই দিনে দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট। এই দিন বিক্রি হচ্ছে ৯ জুনের ট্রেনের টিকিট।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

ঈদকে ঘিরে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুত করা কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের পরবর্তী সাত দিনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম দেওয়া হচ্ছে। তার মধ্যে—

  •  ৯ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ ৩০ মে,
  • ১০ জুনের টিকিট বিক্রি হবে ৩১ মে,
  • ১১ জুনের টিকিট ১ জুন,
  • ১২ জুনের টিকিট ২ জুন,
  • ১৩ জুনের টিকিট ৩ জুন,
  • ১৪ জুনের টিকিট ৪ জুন, এবং
  • ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন।
  •  

রেলওয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রতিটি যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একবারে সংগ্রহ করতে পারবেন। একাধিক টিকিট সংগ্রহের ক্ষেত্রে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময়ই উল্লেখ করতে হবে।

প্রতারণা এড়াতে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, নির্ধারিত ওয়েবসাইট অথবা রেলওয়ের কাউন্টার থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে। এই বিশেষ ব্যবস্থায় কেনা টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না বলেও স্পষ্ট করেছে রেল কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত