মেহেদির জায়গায় মেহেদীকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ৩০ মে ২০২৫, ০৮:৫০ পিএম

হারলেই সিরিজ হাতছাড়া, সেইসঙ্গে উঁকি দেবে হোয়াইটওয়াশড হওয়ার ভয়- এমন সমীকরণে দাঁড়িয়ে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের বোলিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। এই নিয়ে দু্ই সিরিজ মিলিয়ে টানা পাঁচ ম‍্যাচে টস হারলেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

টসের সময় লিটন বলেছেন, শুরুতে বোলিং করতে হবে বলে সমস্যা নেই। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালোই মনে হচ্ছে। আগের ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। দলে এসেছেন মেহেদী হাসান মিরাজ। বাদ পড়েছেন সহ–অধিনায়ক শেখ মেহেদি হাসান।

সিরিজের প্রথম ম্যাচে ২০১ রান তুলে ৩৭ রানের জয় পেয়েছে পাকিস্তান। আজ জিতলেই তাদের সিরিজ নিশ্চিত হবে। লিটন দাসের দল নিশ্চয়ই সেটা চাইবেন না। বরং আজ জিতে সিরিজটা জমিয়ে তুলতে চাইবেন। এমনটা সত্যিই হলে সিরিজের ফয়সলা হবে শেষ ম্যাচে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (উইকেটকিপার), শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম

পাকিস্তান একাদশ: হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ, আবরার আহমেদ, সালমান আলি আগা (অধিনায়ক) সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার)

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত