শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মসজিদে এই মাহফিলের আয়োজন করে চবি জাতীয়তাবাদী পরিবার।
এসময় শহীদ প্রেসিডেন্টের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমীন, মেরিন সায়েন্স বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক জহুর আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং চাকসুর পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী প্রমুখ।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারী এই মাহফিলে অংশগ্রহণ করেন। চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন আহসান হাবীব, শাফায়াত হোসেন, মোহাম্মদ আরিফ, গোলাম কিবরিয়া, মোহাম্মদ ফাহাদ, শাকিল আহমেদ, মোহাম্মদ মাহফুজ, মাহিন জামান, সিয়াম, জাহিদ, আমান উদ্দিন, মাসুদ রানা, রাকিবুল কাদের নিয়ন, হাসিব বাবু, আল হাদি মুগ্ধ, রোকন উদ্দিন, আবু শাহাদাত লাবিদ, হুমায়ুন কবির, জামিল হোসেন ও তাওহীদ উল ইসলাম প্রমুখ।
