মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫৭ নস্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত প্রদীপ কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। তিনি একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। কুলাউড়ার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয়নুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার ইউপি সদস্য জানান, প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজ করতেন। তাকে সীমান্তের কাটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়। রাতে আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি। বিএসএফ তার পায়ে গুলি করে। বর্তমানে প্রদীপের পরিবারের সদস্য নিয়ে তিনি কুলাউড়া থানায় আছেন। ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছার বলেন, নিহতের ভাই আমাদের বিষয়টি অবগত করেছেন। তবে বিজিবির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ঘটনাটি আমরা লোকেমুখে শুনেছি। তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিংয়ের অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।
পিএসজি সমর্থকদের বিজয় উদযাপনে সংঘর্ষ, নিহত ২ ও গ্রেপ্তার ৫৫৯
সেন্টমার্টিনে নৌ যান চলাচল বন্ধ, নিত্যপণ্যের সংকট