গজারিয়ায় সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ

আপডেট : ০২ জুন ২০২৫, ০২:৪৭ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রাণিসম্পদ অধিদপ্তরের নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে প্রাণি বিতরণ করা হয়েছে। সোমবার (২ জুন) সকাল ১১টায় উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রাণি বিতরণ করা হয়। 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রিগান মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল আরাফাত বিন সিদ্দিক,উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক প্রমুখ।

জানা যায়, নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩১৫ জন সুফলভোগী খামারিদের হাঁস, মুরগি, ছাগল ও ভেড়া বিতরণ করা হয়। যার মধ্যে ১৫১ জন হাঁসখামারিকে ২১টি করে হাঁস,৭২ জন মুরগি খামারিকে ২৫টি করে মুরগি, ৪৩ জন ভেড়া খামারিকে ৩টা করে ভেড়া ও ৪৯ জন ছাগল খামারি ২টি করে ছাগল পান। 

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিগান মোল্লা জানান,খামারিগণ সবাই ২ দিনব্যাপী প্রশিক্ষণ পান এবং প্রাণির ঘর বানানোর জন্য ভেড়া,ছাগল খামারিরা ১১০৪০ টাকা ও হাঁস,মুরগি খামারিরা ৮৮৩৯ টাকা করে বিকাশে পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত