রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিআইপি সম্মাননা পাওয়ায় এমদাদুর রহমান চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি, ইতালি।
গতকাল রবিবার ইতালিতে বাংলাদেশ কমিউনিটি, ভিচেন্সা ইতালি এই সংবর্ধনার আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তারেক আহমেদ, সিনিয়র সহসভাপতি মো. কামরুজ্জামান, সহসভাপতি বিপুল দাস, সেলিম হুসাইন, মইনুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রনি শেখ প্রমুখ।
