দ্বিতীয় ক্যাম্পাসের জমি বুঝে পেল জবি প্রশাসন

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৭:৩৭ এএম

ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়ায় দ্বিতীয় ক্যাম্পাসের জন্য ২০০ একর জমির সবটুকুই বুঝে পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্র্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকালে বাকি থাকা ১১ দশমিক ৪০ একর জমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে একনেক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০ একরের নতুন ক্যাম্পাসের অনুমোদন পায়। তবে ২০২০ সালের ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষকে ১৮৮ দশমিক ৬০ একর জমি বুঝিয়ে দেয় ঢাকার জেলা প্রশাসন। তবে হস্তান্তর বাকি ছিল ১১ দশমিক ৪০ একর জমি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত