পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) যেসব কর্মী কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তাদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। গতকাল মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরইবি একটি সংবিধিবদ্ধ সেবামূলক প্রতিষ্ঠান। বিআরইবি ও এর আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা/কর্মচারী দেশের প্রায় ৩ কোটি ৭০ লাখ বিভিন্ন শ্রেণির গ্রাহককে বিদ্যুৎ সেবা প্রদানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা/কর্মচারী কর্র্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে বর্তমান দেশব্যাপী গ্রীষ্ম মৌসুমে এবং ঝড়-বৃষ্টিতে গ্রাহকসেবা বিঘিœত হচ্ছেÑযা মোটেও কাম্য নয়।
দেশের ৩ কোটি ৭০ লাখ গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করাসহ আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে, যেসব পবিস কর্মকর্তা/কর্মচারী অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন, অনতিবিলম্বে তাদের স্ব-স্ব কর্মস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি
