জামালপুরের মেলান্দহ উপজেলায় মাথাবিহীন অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর দুই হাতের কব্জিও কাটা রয়েছে। বুধবার (৪ জুন) বিকালে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মামা ভাগনে এলাকার বেইলি ব্রিজের নিচ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মামা-ভাগনে এলাকার বেইলি ব্রীজের নিচে একটি ডোবায় বস্তা ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। মরদেহটি মাথাবিহীন ও দুই হাতের কব্জি কাটা রয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ব্রিজের নিচে মাথাবিহীন অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। তার দুই হাতের কব্জি কাটা রয়েছে। ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার
চলন্ত বাস থেকে ধাক্কা, চাকায় পিষ্টে যাত্রীর মৃত্যু