মুন্সীগঞ্জে বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৬:২৩ পিএম

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩ বোতল বিদেশি মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের উত্তর ইসলামপুর এলাকার পিটিআই মোড়ে অভিযান চালিয়ে সমুদয় মদসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন আরাফাত হোসেন (২২), রাতুল হাওলাদার(২৩) ও রোহান (২৪)।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম পিটিআই মোড় অভিযান চালায়। এ সময় ৩ জনকে আটক করে তাদের শরীর তল্লাশি করা হলে মদ পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত