মারা গেছেন কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী

আপডেট : ০৮ জুন ২০২৫, ১১:০৮ এএম

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শনিবার দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নাসরিন সিদ্দিকী ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

তাঁর নামাজে জানাজা, দাফন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত