পটুয়াখালীর দুমকিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মো. নাঈম হোসেনকে (২৬) আটক করে পুলিশের হাতে তুলে দিলো স্থানীয় ছাত্রজনতা।
শনিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার লেবুখালী এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত নাঈম হোসেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড. হারুন অর রশীদ হাওলাদারের প্রেস সেক্রেটারি ছিলেন। তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পবিপ্রবি প্রশাসনে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, চাকুরীর দালালী, ঠিকাদারি কাজের পার্সেন্টেজ আদায়সহ নানা ভাবে অঢেল অবৈধ অর্থ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পবিত্র ঈদুল আজহা উৎসবের দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লেবুখালী এলাকায় ঘোরাঘুরি করতে দেখে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফের নেতৃত্বে স্থানীয় কয়েকজন ছাত্রজনতা তাকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ধৃত নাঈমকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
দুমকি থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ৬
মারা গেছেন কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী