দিনাজপুরের বিরামপুরে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ রবিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, তোসাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডলসহ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।
