গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিঁখোজের প্রায় ৩ ঘণ্টা পর নদী থেকে জবেদ আলী (৬২) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
সোমবার (৯ জুন) সকালে পুরান গোবিন্দগঞ্জের খলসী চাঁদপুর নামক স্থানের সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধের বাড়ি খলসী চাঁদপুর গ্রামে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত জবেদ আলী বাড়িতে ফজরের নামাজ শেষে ভোরে করতোয়া নদীর ধারে হাটতে যায়। এসময় তিনি পা পিছলে নদীর পানিতে পড়ে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। গাইবান্ধা জেলায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় বিষয়টি তারা রংপুর ফায়ার সার্ভিসকে জানায়। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে, প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাসুদ রানা। তিনি বলেন, রংপুর থেকে ডুবুরি দল ও গোবিন্দগঞ্জ ইউনিটের সদস্যরা প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) বুলবুল ইসলাম, নিহত স্বজনদের অভিযোগ না থাকায় তাদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই ওই বৃদ্ধের মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করলেন আসিফ মাহমুদ
শরীয়তপুরে ধসে গেছে তীর রক্ষা বাঁধের ২০০ মিটার এলাকা