ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, এখন পর্যন্ত ৪ লাখ ৬৬ হাজার ৮০টি পশু কোরবানি দেওয়া হয়েছে। আজও কেউ কেউ পশু কোরবানি দেবেন। এজন্য আমাদের বর্জ্য অপসারণ কার্যক্রম সমাপ্ত করছি না। আগামীকাল ও পরশু দিনও বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে।
সোমবার (৯ জুন) গুলশানে নগর ভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, এবার ঢাকা শহরে গরু কোরবানি হয়েছে তিন লাখ ৫৯ হাজার ৬৭৭টি, ছাগল এক লাখ ৫৪৬টি, ভেড়া চার হাজার ৫১টি, মহিষ এক হাজার ৭৬২টি, অন্যান্য ৪৪টি। এ
মোহাম্মদ এজাজ বলেন, প্রথম দিনে আমরা অনুমান করেছিলাম এবার ২০ হাজার টন কোরবানির পশুর বর্জ্য উৎপন্ন হবে। আজকে দুপুর ২টা পর্যন্ত যদি আমরা আমাদের হিসাবে বলি, তা হলে ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য উৎপাদিত হয়েছে, যেটা আমরা কালেক্ট করে ল্যান্ডফিলে ডাম্প করতে পেরেছি। অর্থাৎ আমাদের ধারণা থেকে সামান্য কিছু বেশি বর্জ্য উৎপাদন হয়েছে।
