নারায়ণগঞ্জের আড়াইহাজারে কীটনাশক (কেরির বড়ি) খেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৯ জুন) রাত দুইটায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩০)। তিনি উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামের হাসমত আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম বিভিন্ন কারনে মানসিক অশান্তিতে ভুগছিলেন। তার গর্ভবতী স্ত্রী বাবার বাড়ীতে ছিলেন । একা ঘরে রাত ২ টার দিকে সে কীটনাশক সেবন করে। ঘটনাটি গভীর রাতে হওয়ার কারণে হাসপাতালে নেয়ার জন্য যানবাহন ব্যবস্থা করার পূর্বেই নিজ বাড়িতে তিনি মারা যান।
এই ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
আখাউড়ায় সালিশ বৈঠকে মারামারি, আহত ৩