সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয়ে গেছে ১৭ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুওনোর। রিভার প্লেট থেকে এই কিশোরকে এবার রেকর্ড ৪৫ মিলিয়ান ইউরোতে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। আর্জেন্টিনার ক্লাব ফুটবলের ইতিহাসে এটাই সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড।
ছয় বছরের চুক্তিতে এই আর্জেন্টাইন কিশোরকে দলে নিয়েছে মাদ্রিদের ক্লাবটি। ইতোমধ্যেই চুক্তি হয়ে গেছে। শুধু এই ট্রান্সফার ফি নয়, স্প্যানিশ লিগের শীর্ষ ক্লাবটির সঙ্গে মাস্তানতুওনোর চুক্তিতে ১ বিলিয়ান ইউরো রিলিজ ক্লজ হিসেবে অন্তর্ভূক্ত থাকবে! রিয়াল মাদ্রিদের বক্তব্য, এই বিশাল অংকের চুক্তি শুধু আর্থিক মাইলফলকই নয়, বরং খেলোয়াড়দের প্রতি রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের আস্থার প্রতিফলন।
তবে এখনই রিয়ালে যোগ দিচ্ছেন না মাস্তানতুওনো। তার ১৮তম জন্মদিনের পরদিন আগামী ১৫ আগস্ট মাস্তানতুওনোর রিয়ালে যোগদানের দিন-তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ফিফার আইন অনুযায়ী, অপ্রাপ্তবয়স্কদের ট্রান্সফার নিষিদ্ধ। তাই এই অপেক্ষা। ততদিন পর্যন্ত রিভার প্লেটের হয়েই খেলবেন মাস্তানতুওনো। এমনকী ক্লাব বিশ্বকাপেও এই উইঙ্গারকে রিভার প্লেটের জার্সিতেই দেখা যাবে। অনেকের মতে, মাস্তানতুওনোই হবেন টুর্নামেন্ট সেরা।
আবাহনী-বসুন্ধরার সুখবরে বাড়ল মোহামেডানের আক্ষেপ
জন্মদিনের উপহার চাইলেন আনচেলত্তি