এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের প্রথম হোম ম্যাচ নিয়ে জনমনে আগ্রহ-আকাঙ্খা তুমুলে। ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে অনেক আগেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি এবং টিকিট বিক্রি প্রতিষ্ঠান টিকিফাইয়ের নির্দেশনা অনুযায়ী দুপুর ২টায় খোলার কথা ছিল স্টেডিয়ামের গেট। কিন্তু, বেলা আড়াইটা বেজে গেলেও এখন অব্দি খোলা হয়নি গেট।
আজ থেকে ১০ বছর আগে এই জাতীয় স্টেডিয়ামেই সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেদিন মাঠে এসেছিলেন প্রায় ৪ হাজার দর্শক। ম্যাচের শুরুর দিকে নাসির উদ্দিন চৌধুরীর গোলে এগিয়ে গেলেও ২-১ গোলে হারতে হয়েছিল সেই ম্যাচ। তবে হামজা-জামালদের নতুন বাংলাদেশ ঘিরে উন্মাদনার শেষ নেই ফুটবল ভক্তদের।
জাতীয় স্টেডিয়ামের ধারণক্ষমতার প্রায় ২৩ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে আগেই। কিন্তু নির্দেশনা অনুযায়ী দুপুর দুইটায় যে গেট খোলার কথা ছিল তা, সীমিত আকারে চালু হয় বেলা আড়াইটারও বেশ পরে। আটটি বিভাগীয় ভেন্যুতে বড় পর্দায় ম্যাচটি দেখানোর ব্যবস্থা হচ্ছে। ঢাকায় রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের জেলা স্টেডিয়াম (এম এ আজিজ স্টেডিয়াম), সিলেটের রিকাবী বাজার পয়েন্ট, খুলনার শহীদ হাদিস পার্ক, রাজশাহীর নানকিং বাজার, বরিশালের বেলস পার্ক, ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠ, এবং রংপুরের টাউনহলে বড় পর্দায় খেলা দেখানো হবে।
সিঙ্গাপুর কাঁটা, যাদের বিপক্ষে লিড নিয়েও জেতা হয় না বাংলাদেশের
বাংলাদেশের অনেক আরাধ্য ফুটবল ম্যাচ আজ