চুয়াডাঙ্গা

২৬ বাংলাদেশিকে সীমান্ত দিয়ে পাঠিয়ে দিল বিএসএফ

আপডেট : ১১ জুন ২০২৫, ১০:৩০ পিএম

অবৈধভাবে ভারতে বসবাসকারী ২৬ জন বাংলাদেশিকে বিজিবির কাছে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)। বুধবার চুয়াডাঙ্গার জীবননগর বেনিপুর সীমান্তের শূন্যরেখায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

আটক ২৬ জনকে বিজিবি সন্ধ্যায় জীবননগর থানায় হস্তান্তর করেছে। এর মধ্যে ১৩ জন শিশু, ৭ জন পুরুষ, ৬ জন নারী রয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে।

৫৮ বিজিবি অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, ভারতের হরিয়ানায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি ২৬ নাগরিককে পুলিশ আটক করে। আটকদের পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ ২৬ বাংলাদেশিকে ফেরত নেয়ার জন্য বিজিবিকে জানায়। ২৬ বাংলাদেশের নামের তালিকা বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি ২৬ জনের নামের তালিকা যাচাই-বাছাই শেষে বিএসএফকে জানায়।

তিনি জানান, বুধবার জীবননগর বেনিপুর সীমান্তের ৬৪নং মেইন পিলারের কাছে শূন্যরেখায় বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। জীবননগর থানায় বিজিবি পক্ষ থেকে সাধারণ ডায়েরির পর ২৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত