প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিংস্টনের বাসা থেকে সভাস্থলে পৌঁছেছেন। আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টার আগে লন্ডনের হোটেল ডোরচেস্টারে পৌঁছেছেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বাসা থেকে রওয়ানা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকাল আটটা ১৭ মিনিটে রওনা হন তিনি। এ সময় রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান।
তার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
