ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

যমুনা সেতু থেকে ১৫ কি.মি যানবাহনের ধীরগতি

আপডেট : ১৪ জুন ২০২৫, ১০:১৬ এএম

পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে ঢাকা ফিরছে মানুষ। অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর গাড়ি দুর্ঘটনা ও বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। শুক্রবার (১৩ জুন) মধ্যরাতে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতির সৃষ্টি হয়।

 

যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে উত্তরবঙ্গ লেনে যানবাহনের ধীরগতি রয়েছে। এতে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ পোহাতে হয়।

যমুনা সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এর মধ্যে গভীর রাতে যমুনা সেতুর উপর পিকআপ-ট্রাকের সংঘর্ষের জন্য যানবাহনের জটলা লাগে।এইজন্য মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি হয়।পুলিশ কাজ করছে খুব দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন,ঢাকা থেকে সিরাজগঞ্জ রোডে যানবাহনের বেশ চাপ রয়েছে। ভোর থেকে শুরু করে এই যানবাহনের চাপে মহাসড়কে ধীরগতি হয়।এখন মহাসড়ক স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত