ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প

আপডেট : ১৪ জুন ২০২৫, ১২:৪৩ পিএম

ইরানে ইসরায়েলের করা হামলার বিষয়ে আগেই জানতেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। 

ট্রাম্প বলেন, ‘আমরা সব জানতাম। আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি খুব চেষ্টা করেছি। কারণ আমি চাইতাম, একটা চুক্তি হোক।’

এখনো চুক্তি করার সুযোগ আছে জানিয়ে ট্রাম্প বলেন, ‘এখনো দেরি হয়নি।’

তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামলা পিছিয়ে দিতে বলেছিলাম। চেয়েছিলাম কূটনৈতিকভাবে বিষয়টি (ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকট) সমাধান হোক। যদিও আলোচনায় ব্যর্থ হলে ইরানকে হামলার হুমকিও দিয়েছিলাম।

ইসরায়েলের হামলাকে ‘চমৎকার’ও ‘অত্যন্ত সফল’ বলে মন্তব্য করে ট্রাম্প জানান, এ হামলা তার কৌশলের অংশ। একদিকে তিনি প্রকাশ্যে সোজাসাপটা কথা বলেন, অন্যদিকে আড়ালে দর-কষাকষি চালিয়ে যান।

তেহরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের কিছু মিত্রদেশ সংযম দেখাতে বলেছে।

যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি ইসরায়েলকে সমর্থন করেন। তবে এ হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কি না, সে বিষয়ে কিছু বলেননি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন,আমরা ইসরায়েলের খুব ঘনিষ্ঠ। আমরা তাদের সবচেয়ে বড় মিত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত