গ্যাসজনিত যেকোনো অগ্নিদুর্ঘটনা রোধে গ্রাহকদের প্রতি সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল শনিবার এক বার্তায় বলা হয়, ‘গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট আগে রান্না ঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করুন।’ চুলার নব/বাটন/হুসপাইপ/পিতলের চাবি ইত্যাদিতে কোনো গ্যাস লিকেজ আছে কি না পরীক্ষা করুন। লিকেজ পরিলক্ষিত হলে রাইজারের চাবি বন্ধ করে দিন এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামতের ব্যবস্থা করুন। গ্যাসের লিকেজ/গ্যাসের গন্ধ পেলে ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ ও কল সেন্টার : ১৬৪৯৬ -এ যোগাযোগ করুন। বিজ্ঞপ্তি
