বাংলাদেশ পুলিশের চার অতিরিক্ত ডিআইজি পদে রদবদল এনে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন এবং এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন অতিরিক্ত ডিআইজিকে বদলি বা পদায়ন করে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
সিআইডিতে নতুন অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন পেয়েছেন আলি আকবর খান (বিপি-৬৭৯৫১০৮১৭৩), যিনি এত দিন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, ঢাকা পদে দায়িত্বে ছিলেন। একই পদে যোগ দিচ্ছেন মোহাম্মদ শামসুল হক (বিপি-৭২০১০৫২২৩৯), যিনি অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ৯ এপিবিএন, চট্টগ্রাম হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া, মো. নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম (বিপি-১২০১০০২২৯০), অতিরিক্ত ডিআইজি, এপিবিএন, ঢাকা থেকেও সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি হয়েছেন।
অন্যদিকে, রুমানা আক্তার, পিপিএম (সেবা) (বিপি-৭৫০১০১০০৬৮), যিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে দায়িত্ব পালন করছিলেন, তাঁকে পদায়ন করে কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, ঢাকা হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সরকারি এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
নগর ভবনে ফের ইশরাক সঙ্গে অনুসারীরা