দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
সংবাদমাধ্যম বিবিসিকে একজন ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন, কিছুক্ষণ আগে ইসফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইসফাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি জানান, এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে।
পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত এমন স্থানগুলো লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া ইরানের শিরাজ শহরে বৈদ্যুতিক সরঞ্জামের কারখানায় হামলা চালায়। এ সময় সেখান থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
