ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কমিশন ঘোষণার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
আজ রবিবার ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া সিন্ডিকেট মিটিংয়ের পর ঘোষণা করা হতে পারে ডাকসুর নির্বাচন কমিশন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, আগামীকাল সোমবার বিকেলে সিন্ডিকেট মিটিং আছে। মিটিংয়ে আমরা ডাকসুর নির্বাচন কমিশনটা পাস করিয়ে নেব। এ ব্যাপারে আমরা আশাবাদী। ডাকসুর ব্যাপারে পরবর্তী সকল কার্যক্রম এই নির্বাচন কমিশন ঘোষণা করবে সকল আনুষ্ঠানিকতা এই নির্বাচন কমিশনই পরিচালনা করবে।
অবস্থান কর্মসূচিতে ছাত্র অধিকার পরিষদ নেতা বিন ইয়ামিন মোল্লা বলেন, আগামীকালের সিন্ডিকেট মিটিংয়ে কোনও ছাত্রবিরোধী সিদ্ধান্ত বা সুপারিশ যেন না আসে সে বার্তা দিতে আমরা এখানে অবস্থান করছি। শিক্ষার্থীদের একমাত্র দাবি ডাকসু এবং এই ডাকসু যেকোনও মূল্যেই হতে হবে। ডাকসু নির্বাচন পিছিয়ে দিতে তালবাহানা করছে এক পক্ষ। তাদের ষড়যন্ত্র সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে মোকাবেলা করা হবে।
তিনি বলেন, ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। বিভিন্ন গোষ্ঠী বলার চেষ্টা করছে যে ডাকসু নির্বাচনের পরিবেশ নাই, নিরাপত্তা নাই, আওয়ামী লীগের দোসর আছে, প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে পুরোপুরি সক্ষম নয় সুতরাং ডাকসু নির্বাচন দেওয়া যাবে না। ডাকসু হলে নির্বাচিতরাসহ প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে। বিশ্ববিদ্যালয়ের যে ব্যর্থতাগুলো লক্ষণীয় সেগুলো ঘোচানোর জন্যই ডাকসু নির্বাচন প্রয়োজন।
মোস্তফা মোহসীন মন্টু আর নেই
নীলক্ষেতে হোস্টেল থেকে নারী ব্যাংকারের মরদেহ উদ্ধার 