দায়িত্বে অবহেলা, গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ বদলি

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৭:৪৩ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. জাকির হোসেন ভূঁইয়াকে বদলি করা হয়েছে।

রবিবার রাতে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তাকে বদলি করেন। তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বদলির বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।

জানা গেছে, গোপালদী এলাকার পুলিশের সোর্স সোহেল তানভীরের মাধ্যমে এলাকার ১৮ জন মাদক কারবারির কাছ থেকে মাসিক মাসোহার নিতেন। কোনও দায়িত্ব পালন করতেন না। যার কারণে তাকে বদলি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার সি সার্কেল মেহেদী হাসান জানান, তাকে বদলি করা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত