রাজবাড়ীতে রেলস্টেশন পুনঃনির্মাণ ও চালুর দাবিতে মানববন্ধন 

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৯:৪১ পিএম

রাজবাড়ীর বেলগাছিতে রেলওয়ে স্টেশন পুনঃনির্মাণ করে চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলওয়ে স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলগাছি সর্বস্তরের মানুষের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ।  

মানববন্ধনে বিভিন্ন দাবিতে খানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, চন্দনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, স্থানীয় মাহাদী হাসান, তানজীদ ফাহিম মো. আমীর সদর আনিস আহম্মেদ, রাসেল রানা, মিনহাজ চৌধুরী, হাফিজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। 

বক্তারা বলেন, বেলগাছি রেলস্টশনটি রাজবাড়ী জেলার একটি পুরাতন স্টেশন। ১৮৭১ সালে স্থাপিত এই স্টেশনটি এখন ব্যবহারের অযোগ্য। বর্তমানে এই স্টেশনে কোন স্টেশন মাস্টার এমনকি  রেলওয়ের কোন কর্মচারিও থাকে না। এ কারণে কোন আন্তঃনগর ট্রেন এখানে যাত্রা বিরতি দেয় না। যে ট্রেনগুলো যাত্রা বিরতি দেয় তার কোন সময় সূচি সাধারণ মানুষ জানতে পারে না। ট্রেন কখন আসবে এজন্য মানুষকে অধির আগ্রহ নিয়ে বসে থাকতে হয়। যাত্রীদের বসার মত কোন বসার জায়গা নেই। এতে বেলগাছিবাসী চরম ভোগান্তিতে পড়তে হয়। 

মানববন্ধন থেকে দ্রুত বেলগাছি স্টেশন আধুনিকরণ, সকল ধরনের ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত, রেলগেইটে গেইটম্যান প্রদান স্টেশন রেলওয়ের ওভারব্রিজ নির্মাণসহ আট দফা দাবি জনান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত